• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে

মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

আশ্বিন মাসে আকাশ থাকে

আশ্বিন মাসে আকাশ থাকে,
ছেঁড়া মেঘে ঢাকা।
ক্ষেত খামারে চারিদিকে শুধু,
সবুজের ঢেউ আকা।

নদীর কুলে উড়ছে কত,
সাদা সাদা ফুল।
আশ্বিন মাসে হাওয়ায় হাওয়ায়,
খায় শুধু দুল দুল।

আশ্বিন মাসে শরৎকালে,
আকাশ থাকে নীল।
নদীর বুকে ক্ষীণ স্রোতে,
মাছেরা করে কিলবিল।

আশ্বিন মাসে গাছে গাছে,
ডাকে কত পাখি।
সবুজের ঢেউ চারিদিকে,
জুড়ে যায় মোর আখি।

টাকা থাকলে রয় না ভালো

টাকা থাকলে রয় না ভালো,
রয় না কোনো সুখ।
টাকায় বাড়ে অশান্তি আর,
সকল কাজে দুখ।

টাকা থাকলে এটা সেটা,
লাগে অসুখ বিসুখ।
টাকা দিয়ে ফ্যাসাত করে,
হয়ে যায় প্রভু বিমুখ।

টাকার জোরে করে সবাই,
জুলুম আর নির্যাতন।
টাকার জন্য আজিকে মানুষ,
হচ্ছে তারা অধপতন।

টাকা থাকলে শান্তি থাকে না,
থাকে না কোন সুখ।
টাকার কারণে এই সমাজে,
বাড়ছে অশান্তি দুখ।

দেশের পাখি

দেশের পাখি ময়না, টিয়ে,
কোকিল, শালিক ডাকে।
দোয়েল, কোয়েল ফিঙে
পাখি ডাকে তারে ফাঁকে।

বুলবুলি টা ডাকছে আবার,
বাবুই চড়ুই শ্যামা পাখিকে।
হলদে পাখি বলছে এবার,
চলো সবাই বনে যাবো যে।

টুনটুনি টা সকাল বিকাল,
ডালিম গাছে এসে।
লেজ উঁচিয়ে তিরিং বিরিং,
নাচ জুড়েছে শেষে।

দেশের পাখি দেশে থাকে,
যায় না কোথাও দুরে।
মান অভিমান ঝেড়ে ফেলে,
আপন নীড়ে সে ফিরে।

শরতের শোভা

শরৎ এলে চারি দিকে,
সবুজের ঢেউ খেলে।
নীল আকাশে পাখি উড়ে
দুটো ডানা মেলে।

শরৎ এলে মেঘেরা সব,
দল বেঁধে উড়ে চলে।
গাঙচিলেরা বেড়ায় উড়ে,
নদীর কুলে কুলে।

শরৎ এলে মাঠে মাঠে,
সবুজের ছোঁয়া পড়ে।
ছোট ছোট পাখিরা মিলে
ফড়িং পোকা ধরে।

সরৎ এলে প্রকৃতি এক,
অপরুপ শোভা পায়।
শরৎ এলে নদীর কুলে,
কাশফুল ভরে যায়।

হেমন্তের নবান

বাংলাদেশের ঘরে ঘরে,
হেমন্তের নবান।
আনন্দ উল্লাস সব নিয়ে,
জুড়ে যায় পরান।

চাষা চাষিরা মনের সুখে,
গায় হেমন্তের গান।
জারি সারি মারফতি গায়,
কাটে নতুন ধান।

দূর গাযে ধান ক্ষেতের ধান,
কাটছে কৃষক ভাই।
সকাল বিকাল কাটছে ধান,
এতটুকু বিরাম নাই।

ঘরে ঘরে নতুন ধানের,
পিঠা খাওয়ার ধুম।
হেমন্ত কালে নতুন ধানের,
পিঠা খেলে ধরে উম।

শরৎ শেষে হেমন্ত আসে,
খোকা খুকুরা হাসে।
পাকা ধানের ঘ্রাণ নিতে,
হেমন্তের নবান আসে।

শালিক পাখির ঝাঁক

হেমন্তের নতুন ধানের ক্ষেতে,
আসছে উড়ে শালিক পাখির ঝাঁক।
সোনালী পাকা ধানের মিষ্টি গন্ধে,
শালিকেরা করছে কিচিরমিচির ডাক।

কৃষক শ্রমিক ক্ষেতে ক্ষেতে কাটছে,
পাকা পাকা নতুন ধান।
ক্ষেতের পাকা পাকা ধান ঝরে পড়ে,
শালিকের ঝাঁক খায় কুঁড়ে।

যেখানে থাকবে মানুষের কোলাহল,
সেখানে শালিক পাখির ঝাঁক।
প্রকৃতি অপরুপ শোভা পায় হেমন্তে,
শালিক পাখির কিচিরমিচির ডাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd