• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য বন্ধ, দুর্ভোগে সেলবরষ ইউনিয়নের ১১৫৫ পরিবার লোহাগাড়ার ৯ ইউপিতে বিএনপির প্রার্থী বাছাইয়ের সভা শেষ, শিগগিরই ভাগ্য নির্ধারণ মনোনয়ন প্রত্যাশীদের রাণীশংকৈলে মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইউএনও ইশরাত জাহানের রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ পুরাতন বাইসাইকেলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কবিতা : রাত জাগা পাখি রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন, জিসা ট্রেডার্স বাদ পড়ায় অসন্তোষ বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার বেলাল হোসেন

রাণীশংকৈলে মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইউএনও ইশরাত জাহানের

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর বাজারে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) বিকেলে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নুর নবী, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মমতাজ আলী মাস্টার। এ ছাড়া এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ জন্য অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারাও মাদকের কুফল তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সমাবেশের আয়োজক যুবসমাজের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd