লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলায় ৫ উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজা পালন উপলক্ষে ৬ অক্টোবর বিকেলে প্রস্তুতিমূলক সভা সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মুহাম্মাদ রাশেদুল হক প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে, জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, হিন্দু বৌদ্ধ খীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় এবছর জেলায় দূর্গা পূজা মন্ডপের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ভালো ভাবে পালনের আহবান জানান।