• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগমে মুখরিত মন্দির প্রাঙ্গণ এক রাতে বিষে শেষ ১৮ বছরের স্বপ্ন, ৫-৬ লাখ টাকার মাছ নিধনে নিঃস্ব দম্পতি উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার উপলক্ষে ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝিকরগাছার তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত পাঁচবিবির উচাই জেরকা সিং স্কুল পরিদর্শন করেন সংসদ সদস্য আন্না মিঞ্জ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কানাইঘাট ও জকিগঞ্জে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)-এর যোগদান

পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগমে মুখরিত মন্দির প্রাঙ্গণ

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:

সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, শ্রদ্ধা ও সেবার পবিত্র আবহে নেত্রকোনার পূর্বধলায় দামোদর মাসের সমাপনী উপলক্ষে বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সর্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির ও গোবিন্দ মন্দিরের যৌথ উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে ভোগারতী কীর্তন অনুষ্ঠিত ও প্রসাদ বিতরণসহ হাজারো ভক্তের সমাগম ঘটে।

দামোদর মাসের সমাপনী উপলক্ষে আয়োজিত বৈষ্ণব সেবায় পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকা ও দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন। তাঁরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বৈষ্ণব সেবা গ্রহণ করেন। ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তরুণ কুমার রায়, সর্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি সঞ্জিত চন্দ্র কর, সহসভাপতি দীপক রঞ্জন সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী। এ ছাড়া গোবিন্দ মন্দিরের সভাপতি লিটন সাহা, সহ সভাপতি রতন চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক উৎপল সেনগুপ্ত, প্রদীপ চন্দ্র দাস ও বিকাশ চন্দ্র ঘোষসহ মন্দিরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মন্দিরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হরিপদ রায় চৌধুরী, হীরেন্দ্রচন্দ্র কর, তরুণ কুমার রায় ও ক্ষিতীশ চন্দ্র সাহাসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য এবং অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।

মন্দির কমিটির সদস্য ও ভক্তদের সার্বিক সহযোগিতায় বৈষ্ণব সেবার এ ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়। ভক্তি, সেবা, পারস্পরিক সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনায় আয়োজিত এ অনুষ্ঠান সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় অনুরাগের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd