• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুরে জমকালো আয়োজনে হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন স্টুডেন্ট ওয়েলফেয়ার ক্লাব আয়োজিত ইতিহাস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লোহাগাড়া বটতলী শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান: আলহাজ্ব শাহজাহান চৌধুরী ‘আলোকিত লালমনিরহাট’: পাটগ্রাম উপজেলা ও পৌরসভা পর্যায়ের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

লোহাগাড়া বটতলী শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান: আলহাজ্ব শাহজাহান চৌধুরী

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:

লোহাগাড়া উপজেলার বটতলী শহরকে সুন্দর, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যবসায়ী, মার্কেট-ভবন মালিক ও বিভিন্ন সুশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় শহরের উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগে একটি কার্যকর পরিচালনা কমিটি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

৭ নভেম্বর, শনিবার, সন্ধ্যা ৭টায় লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির উদ্যোগে লোহাগাড়া উপজেলা পাবলিক হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী ও সদস্যসচিব সরওয়ার আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আনম নোমান, প্রবীণ ব্যবসায়ী ফজলুল হক আজাদ, লোহাগাড়া ভবন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, সাধারণ সম্পাদক এম. আজিজ উদ্দিন, বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমেদ, আবদুল গনি, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, সাংবাদিক খলিল চৌধুরী এবং হকার সমিতির সাধারণ সম্পাদক কায়সার হামিদসহ বটতলী শহরের ব্যবসায়ী, মার্কেট ও ভবন মালিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বটতলী শহরকে একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও পরিকল্পিত বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শহরের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবসায়ী, ভবন মালিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা জরুরি। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা থাকলে একটি সুন্দর, কার্যকর ও গ্রহণযোগ্য পরিচালনা কমিটি গঠন করা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, শহরের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজন রয়েছে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বটতলী শহরকে ময়লা-আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু এবং ব্যবসায়ীদের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

মতবিনিময় সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নির্বাচিত পরিচালনা কমিটির মাধ্যমে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় বটতলী শহরকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd