• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয় পাটগ্রাম-হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু, মাদক ও মালামাল আটক, ২ চোরাকারবারি গ্রেপ্তার ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা আধুনগর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ইউএনও বায়েজিদ-বিন-আখন্দ পাঁচবিবিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন শুখছড়ি দরবার শরীফের পীর সৈয়দ মুহাম্মদ নেছারুল চিশতীর ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া চট্টগ্রাম বোর্ডে মানবিকে প্রথম হওয়ায় সামি- কে অভিনন্দন জানালেন নুরুল ইসলাম সিকদার

লোহাগাড়ায় আইসিটি শিক্ষক কলিম উল্লাহর ইন্তেকাল

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক কলিম উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে কিডনি জটিলতাজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কলিম উল্লাহ লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া সিকদার পাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের কাছে একজন সজ্জন ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় নিজ এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd