• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লোহাগাড়ায় পিকনিকের বাস উল্টে বহু যাত্রী আহত, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ

Reporter Name / ১৭৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার লোহার দীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি পিকনিকের বাস উল্টে গিয়ে বহু যাত্রী আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী লোহার দীঘির পাড় এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুল জানান, বাসটি বগুড়া থেকে একটি পিকনিক দল নিয়ে আসছিল। লোহার দীঘি এলাকায় পৌঁছানোর পর চালক হঠাৎ ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে কয়কটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি গাছের সঙ্গে ধাক্কা না খেলে সড়কের পাশের গভীর খাদে পড়ে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। অনেকের ধারণা, ওই গাছটিই শেষ মুহূর্তে বহু যাত্রীর প্রাণরক্ষার কারণ হয়ে দাঁড়ায়।

প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজন সামান্য এবং কয়েকজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, যা স্বজন ও স্থানীয়দের জন্য বড় ধরনের স্বস্তির বিষয়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা মহাসড়কে নিরাপদ গতিতে যানবাহন চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd