• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুর জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত জনসেবার মানোন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে নিন্দার ঝড় গোমস্তাপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মার্মা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার স্টেথোস্কোপে রোগের সঙ্গে মানুষের মনের সংকেত পেয়েছিলেন রেবতী সাহা গোয়াইনঘাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত সিংগাইরে খাবার হোটেলের দুই মালিককে মোবাইল কোর্টে জরিমানা

শেরপুর জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত জনসেবার মানোন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:

শেরপুর জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দাপ্তরিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সেবাপ্রত্যাশীদের সঙ্গে দায়িত্বশীল, আন্তরিক ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দাপ্তরিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, প্রশাসনিক কাজে সমন্বয় জোরদার এবং জনগণকে দ্রুত ও মানসম্মত সরকারি সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ সঞ্চিতা বিশ্বাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, সরকারি সেবার মান আরও উন্নত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd