• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার স্টেথোস্কোপে রোগের সঙ্গে মানুষের মনের সংকেত পেয়েছিলেন রেবতী সাহা গোয়াইনঘাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত সিংগাইরে খাবার হোটেলের দুই মালিককে মোবাইল কোর্টে জরিমানা আগামী বছরের নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার প্রকল্পের উদ্বোধন- পানি সম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে আবারও বিজিবির মুর্তি উদ্ধার পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও গরু আটক সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন- এমপি নাদিয়া পাঠান পাপন ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন, রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এলাম উদ্দিন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
২৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আটটা ১০ মিনিটে সদর মডেল থানার একটি দল ধুমি হায়াতপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত এলাম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধুমিহায়াতপুর গ্রামের মৃত শুকুর উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ফরিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ধুমি হায়াতপুর গ্রামের মো. নাসির উদ্দিনের বসতবাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় মাদক কারবারি এলাম উদ্দিনকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৬০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd