• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু, গ্রেফতার ৪ পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাঁচবিবিতে স্কুল ছাত্রী পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেরপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৭৯ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, সার্বিক কল্যাণ এবং শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার, শেরপুরের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা। অনুষ্ঠানের শুরুতে ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’র উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীর হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

পরে শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত করা, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্লেসের প্রধান শিক্ষক মুহাম্মদ হামিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও প্লেসের পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন আক্তার। এ সময় প্লেসের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd