• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিংড়ায় নেতাকর্মীদের প্রাণবন্ত নিয়ামতপুরে অসময়ের তরমুজে বিপ্লব, ঝুঁকিমুক্ত চাষে দ্বিগুণ লাভে তরুণরা ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রংপুরে আনন্দ শোভাযাত্রা, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাখাওয়াত হোসেন খাঁন পলাশের শুভেচ্ছা পূর্বধলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিশ্বনাথে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কৃষকের হাতে সময়মতো ও ন্যায্যমূল্যে সার-বীজ পৌঁছে দিতে তদারকি ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিস্ ফরিদা ইয়াসমিন।

সভায় কৃষকেরা যাতে ন্যায্যমূল্যে, সময়মতো ও সহজে সার ও বীজ পান, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সার ও বীজ সরবরাহ বা বিতরণে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপরও জোর দেওয়া হয়।

কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার ও বীজের সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার পাশাপাশি কৃত্রিম সংকট বা হয়রানি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উপপরিচালক, বিসিআইসি ও বাফার ইনচার্জ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার পাঁচ উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd