• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ পথ শিশুর জীবন ভারতের পশ্চিমবঙ্গের ডোমকলে প্রকাশিত হলো মাসিক সাহিত্য পত্রিকা ‘অন্যমুখ’ পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ জন আটক, ভারতীয় মাদক ও মোটরসাইকেল জব্দ কলমাকান্দায় গারো যুব সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আবরার ফাহাদ এর মৃত্যু: একটি আয়না এবং ছাত্ররাজনীতির ভবিষ্যৎ কবিতাঃ মা এসেছেন ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত, নারী বিভাগে কোতোয়ালি, পুরুষ বিভাগে ফুলপুর থানা দল চ্যাম্পিয়ন ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে- বিমানমন্ত্রী পাঁচবিবিতে পূজার নারিকেল-গুড় কেনার ধুম থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক

সাংবাদিক এম বাদল খন্দকারের পিতা মরহুম এম নাজিম উদ্দীনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নতুন হাবলী গ্রামের বিশিষ্ট দানবীর ও সাংবাদিক এম বাদল খন্দকারের পিতা মরহুম এম নাজিম উদ্দীনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বাদ আসর সরাইল সদর ইউনিয়নের নতুন হাবলী গ্রামস্থ কবরস্থানে এই কর্মসূচির আয়োজন করে নাজিম উদ্দীন স্মৃতি সংসদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিম উদ্দীন স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক এম বাদল খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল রাশেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার।

এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমের নাতী এম জাহিদ হাসান খন্দকার (তুষার), এম সাকিবুল হাসান খন্দকার (ইফাত), নাতনী জামাই মোঃ বিল্লাল হোসেন, সাংবাদিক মোঃ হাফিজুর রহমান পলাশ, মুক্তার হোসেন খন্দকার, মোঃ মনির হোসেন খন্দকারসহ পরিবারের সকল সদস্য। এ সময় আরও উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম এম নাজিম উদ্দীন ছিলেন একজন সাদা মনের, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আদর্শ আজও আমাদের মাঝে অনুপ্রেরণা হিসেবে রয়েছে।

আলোচনা শেষে মরহুমের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd