• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) “সীরাত কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত সাতকানিয়ায় স্টার লাইনের ধাক্কায় স্কুলছাত্রী আহত: ২ মহাসড়ক অবরোধ, চালক আটক Poem: When I Love You নওগাঁয় ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল ও চাকু উদ্ধার রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার

সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস (সিংগাইর) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক প্রথম ভিপি ও জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মহসিন(৬৭) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় জামিয়া রাশিদিয়া মুসলিমনগর গোবিন্দল মাদরাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহসিন। পরে তাঁকে সিংগাইর পৌর শহরের ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ছুটে আসেন রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
মহসিন ১৯৫৯ সালের ১ জানুয়ারি সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মৃত মাওলানা ফজলুল বারী।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মো. মহসিন ১৯৮১ সালে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে সিংগাইর সরকারি কলেজের ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল পদে ছিলেন।
তার মৃত্যুতে জেলা,উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd