• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে পৌরসভার নাগরিকরা কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে ৩ জন আহত চাঁপাইনবাবগঞ্জে (SRB)-৫ এর অভিযানে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পাঁচবিবিতে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২ ঢাকা-১৩ আসনে গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্টের নারী বিজয়ী দলকে সংবর্ধনা ৩৮ বিজিবি

সিংগাইরে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে “স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশন”-এর উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক দেওয়ান মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছমা পারভীন, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম ও সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd