• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় একদিনে ৭ স্থানে গুলি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীন নগরবাসী সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ কটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, অসহায়দের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ খুলনায় ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের স্টাডি ট্যুর পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ : মহাসড়ক অবরোধ করে আন্দোলন বাড়ছে মর্টগেজ বকেয়া, চাপে কানাডার পরিবারগুলো রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা, তাহিরপুর উপজেলার লাউরগড়, ট্যাকেরঘাট ও মধ্যনগর উপজেলার মাটিরাবন এই চারটি স্থানে গোয়েন্দা তথ্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।

বুধবার ভোরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা, তাহিরপুর উপজেলার লাউরগড়, ট্যাকেরঘাট ও মধ্যনগর উপজেলার মাটিরাবন এই চারটি স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব অবৈধ বাংলাদেশি ও ভারতীয় মালামাল জব্দ করা হয়। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা।

ভারতের সাথে সুনামগঞ্জের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা থাকায় ১৯টি বিওপির সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রাখেন এসব সীমান্ত এলাকাগুলো, যাতে করে কোনো চোরাকারবারীরা সীমান্তের ওপারে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন ধরনের মাদক, ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী দেশের ভেতরে আনতে না পারে সেজন্য সীমান্ত এলাকাগুলোতে সীমান্তবাহিনী বিজিবির টহল আরও বেশি করে জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামালসমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd