• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কাপনা খালের উপর বাঁশের সেতু নির্মাণ উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার গোপালগঞ্জে ঘরবাড়িতে আওয়ামীলীগ ছাত্রলীগ অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় যুবদলের বিক্ষোভ ও মিছিল সিলেটবাসীর জন্য উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী: একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে এস্কাফ সিরাপ ও নগদ টাকাসহ গ্রেফতার ৩ সাবেক ডিআইজি ও স্বজনদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ৫৩ বিজিবির তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন নেত্রকোণার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম থেকে:
শীতের আগমনের সঙ্গে সঙ্গে উত্তরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়ে যায়। এ বাস্তবতাকে সামনে রেখে ইসলামিক রিলিফ বাংলাদেশ উলিপুর উপজেলার ৫০০টি অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ক্রয়ের জন্য ভাউচার বিতরণ করেছে।

উলিপুরের কেআর ট্রেডার্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হাতিয়া ইউনিয়নের ১১৫টি, বুড়াবুড়ি ইউনিয়নের ৯০টি, ধরনীবাড়ী ইউনিয়নের ৯৫টি, পাণ্ডুল ইউনিয়নের ৯০টি এবং দুর্গাপুর ইউনিয়নের ১১০টি পরিবারের মাঝে জনপ্রতি ৩,০০০ টাকা মূল্যের ভাউচার বিতরণ করা হয়। ভাউচারপ্রাপ্ত পরিবারগুলো নিজেদের চাহিদা ও পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে পারবেন, যা তাদের মর্যাদাপূর্ণভাবে সহায়তা গ্রহণের সুযোগ করে দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এ. টি. এম. আরিফ বলেন, “শীতকালে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। এ সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। ইসলামিক রিলিফ বাংলাদেশের এ উদ্যোগ প্রশংসার দাবিদার এবং এটি উপকারভোগী পরিবারগুলোর জন্য অত্যন্ত কার্যকর সহায়তা হিসেবে বিবেচিত হবে।”
অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সহকারী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন তাকিয়া, পর্যবেক্ষণ, মূল্যায়ন, জবাবদিহিতা ও শিক্ষণ (MEAL) সমন্বয়কারী রাকিবুল হাসান শুভ, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং মো. আব্দুস সালাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভাউচার পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, শীতের শুরুতেই এ সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করা সহজ হবে এবং শীতজনিত কষ্ট অনেকাংশে হ্রাস পাবে।
উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জীবিকা উন্নয়ন, শিশু অধিকার সুরক্ষা এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শীতবস্ত্র সহায়তা কর্মসূচি-২০২৬ তারই ধারাবাহিকতায় পরিচালিত একটি মানবিক উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd