• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাঁচবিবিতে স্কুল ছাত্রী পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সিংগাইরে পরিবেশ দূষণ, লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর দণ্ড ডোমারে ইয়াবা-গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন নেত্রকোনা সীমান্তে টিকে থাকার লড়াই: পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে পানি ও খাদ্য সংকট দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনী প্রস্তুতি জোরদারের আহ্বান জেলা প্রশাসকের

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় রাসেল (৩২) নামে এক রংমিস্ত্রি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকায় খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবুল কালাম শেখ।

প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, রাসেল ওই গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম হাতের বাহুতে আঘাত করে। পরে তাঁর কাছে থাকা নগদ ৬০০ টাকা ও একটি ভিভো ভি-২০ মডেলের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় ও গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd