খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর মিস্ত্রিপাড়া স্কুল রোডের রোকনউদ্দিন সড়কে প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মিস্ত্রিপাড়া রোকনউদ্দিন সড়ক দিয়ে প্রাইমারি স্কুলের দিকে যেতে দ্বিতীয় ড্রেনের গ্রিলটি একদল চোর অল্প সময়ের মধ্যেই খুলে নিয়ে পালিয়ে যায়।
দিনের বেলায় এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ড্রেনের গ্রিল চুরি হওয়ায় পথচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে।
এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জননেতা নজরুল ইসলাম মঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। দ্রুত চুরি হওয়া গ্রিলের স্থানে নতুন গ্রিল স্থাপন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।