• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা মহানগরে ব্যাটারিচালিত রিকশার বৈধতা, পুরোনো লাইসেন্স নবায়ন এবং বিদ্যমান রিকশাগুলো আধুনিকায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে খুলনা মহানগর ব্যাটারি চালিত রিকশা মালিক সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সরকার নতুন ই-রিকশা সরবরাহের যে উদ্যোগ নিতে যাচ্ছে, তার পরিবর্তে তাঁরা বর্তমানে চলাচলরত পুরোনো ব্যাটারিচালিত রিকশাগুলোর লাইসেন্স নবায়ন ও আধুনিকায়নের সুযোগ চান। প্রয়োজনে সামান্য বেশি কর বা ফি দিয়েও তাঁরা পুরোনো রিকশাগুলো আধুনিক করে বৈধভাবে চালাতে আগ্রহী।

বক্তারা আরও বলেন, সরকার প্রস্তাবিত নতুন রিকশার দাম তাঁদের কাছে তুলনামূলক বেশি মনে হচ্ছে। তাই নতুন রিকশা চাপিয়ে না দিয়ে বিদ্যমান রিকশাগুলোর বৈধতা নিশ্চিত করা এবং লাইসেন্স নবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানান তাঁরা।

তাঁদের দাবি বিবেচনা করা না হলে খুলনা মহানগরীর সব এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও সভা থেকে সতর্ক করা হয়।

সমিতির সভাপতি এস এম আলমগীর হোসেন বাবুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মানিক মিয়া। এ সময় সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যাটারিচালিত অটোরিকশার মালিক-চালক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd