• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেন শেখ হাসিনা জনপ্রিয় ইত্যাদির মঞ্চে পাঁচবিবির ইউএনও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

 

ব্যুরো প্রধান, খুলনা:

ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় পুরোনো দিনের একটি ফিলিপস ভিএইচএস ভিডিও ক্যাসেট প্লেয়ার ও একটি এইচপি মনিটর উপহার দিয়েছেন এস এম ওহিদুজ্জামান বাবুল। ৭ নভেম্বর ২০২৬ তারিখে তাঁর পক্ষ থেকে উপহারসামগ্রী দুটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়।একসময় ভিএইচএস প্লেয়ার পারিবারিক স্মৃতি সংরক্ষণ, সিনেমা ও বিভিন্ন অনুষ্ঠান দেখার অন্যতম মাধ্যম ছিল। তাই পুরোনো এই যন্ত্রগুলো অতীতের প্রযুক্তি ও জীবনযাপনের গুরুত্বপূর্ণ স্মারক।খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালার কার্যক্রম ২০২২ সালে শুরু হয়। বর্তমানে এখানে ৩০০-এর বেশি ধরনের পুরোনো, ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় সামগ্রী সংরক্ষিত রয়েছে।উল্লেখ্য, ২০০৩ সালে নিশাত আর্ট কোচিং নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় এবং ২০০৮ সালে নাম পরিবর্তন করে খুলনা আর্ট একাডেমি রাখা হয়। এস এম ওহিদুজ্জামান বাবুলের সহধর্মিণী রশিদা পারভীন প্রতিষ্ঠানটি গড়ে তোলার অন্যতম উদ্যোক্তা ছিলেন। নিশাত পরিবারের সঙ্গে একাডেমির দীর্ঘদিনের সুসম্পর্ক আজও অটুট রয়েছে। প্রতিষ্ঠানটির পথচলায় এই পরিবারের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।মিলন বিশ্বাস বলেন, “পুরোনো সামগ্রী শুধু বস্তু নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি সময়, মানুষের জীবনযাপন ও অসংখ্য স্মৃতি। এস এম ওহিদুজ্জামান বাবুলের এই উপহার আমাদের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে। নিশাত পরিবারের প্রতি খুলনা আর্ট একাডেমি সারাজীবন কৃতজ্ঞ থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd