• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিনের মতবিনিময় সভা সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর সংগঠন এসপিজিআরসির ১৮তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ছোটখাতা মাদ্রাসা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষের অব্যাহতি, নতুন অধ্যক্ষ আবু খালেদ ডোমারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে মাগুরা-ঝিনাইদহে গণপূর্ত সচিবের বৃক্ষরোপণ শীঘ্রই প্রাথমিক শিক্ষার নতুন রূপরেখা দৃশ্যমান হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও ৪ জন আহত

গাবীতে মাদক, জুয়া, চুরি, গুজব, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

Reporter Name / ২৯৭ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মোহাম্মদ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাবী এলাকায় মাদক, জুয়া, চুরি, গুজব, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক গণসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
গাবী আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে স্থানীয় যুবসমাজ, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি গাবী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র‍্যালিতে মোফাজ্জল হোসেন হীরা বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তরুণ সমাজকে এসব অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শওকত হোসাইন বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে। তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।
দেলোয়ার হোসেন বলেন, গুজব, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে।
বক্তারা মাদক, জুয়া, চুরি, গুজব, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd