• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে এলাকার সাধারণ জনগণের অংশগ্রহণে গঠিত ১৪টি দল অংশগ্রহণ করেন।

ফাইনাল খেলায় হাটহাজারী থানা ও বাঁশখালী থানা নামে অংশগ্রহণকারী দুটি দল মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দল দুর্দান্ত ক্রীড়াশৈলী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত বাঁশখালী থানা ৩৯ পয়েন্ট এবং হাটহাজারী থানা ২৯ পয়েন্ট অর্জন করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে হাটহাজারী থানাকে পরাজিত করে বাঁশখালী থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ট্রফি ও পুরস্কার তুলে দেন।
কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের এ আয়োজন স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের জনসম্পৃক্তমূলক আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd