• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর দুই প্রবাসীর মৃত্যু খুলনায় সাজমীর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ তাহিরপুর বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা, দমদমা স্কুলে উদ্ধার মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া বাংলাদেশ কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন সরাইল থানার ওসি

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুর আলম, কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মারুফুল হক এবং নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। এতে আকস্মিক দুর্যোগের সময় কীভাবে নিরাপদে আশ্রয় নিতে হবে, নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করতে হবে, তা তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা, আগাম প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলায় শুধু প্রশাসন বা উদ্ধারকারী সংস্থার ওপর নির্ভর না করে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে প্রস্তুতি ও সচেতনতা গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য নিয়মিত মহড়া,সচেতনতামূলক কার্যক্রম এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd