• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার- ১ পাটগ্রামে দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশল বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন ৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে ৫০টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক ছিনতাই মামলার মূলহোতা জনি গ্রেপ্তার ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় করেন- প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় করেন- প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম পর্যালোচনা, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মূসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার তাঁর বক্তব্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে জেলার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বজায় রাখা ও জনসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কার্যক্রম ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার কথা তুলে ধরেন তিনি। সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd