• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে ৫০টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক ছিনতাই মামলার মূলহোতা জনি গ্রেপ্তার ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় করেন- প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ সিংড়ার চামরীতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক ছিনতাই মামলার মূলহোতা জনি গ্রেপ্তার

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

রাজশাহীর দামকুড়া থানার চাঞ্চল্যকর দস্যুতা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. জাকির হোসেন জনি (৩২) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং এলাকার আশগর আলী টেপার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. সাজিদ শেখ (১৮) পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহের কথা বলে জনি প্রতিদিন ১ হাজার টাকা ভাড়ায় তার ইজিবাইক ভাড়া নিতেন।

গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ৬টার দিকে সাজিদ ইজিবাইক নিয়ে দামকুড়া বাজারে গেলে জনিসহ ২-৩ জন পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে একটি খাবার হোটেলে নিয়ে যায়। সেখানে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানায় দস্যুতা মামলা দায়ের হলে আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে এসআরবি-৫ এর সিপিসি-১ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জনিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd