• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
সার চোরাচালানের দায়ে অর্থদণ্ডপ্রাপ্ত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের হুজাইফা মাহমুদ ফাহাদকে পুনরায় সারের ডিলার নিয়োগ দেওয়ায় তার ডিলারশিপ বাতিল চেয়ে স্থানীয় কৃষকদের পক্ষে গত ১ নভেম্বর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৃথক দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী মিছবাহ উদ্দিন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত সার ডিলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামলাবাজ গ্রামের আলমগীরের ছেলে হুজাইফা মাহমুদ ফাহাদ বিগত সময়ে দীর্ঘদিন ধরে অবৈধপন্থায় বিভিন্ন জায়গায় সার পাচার করে আসছিলেন।

গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে অবৈধভাবে সার পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের সহায়তায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর সার ভর্তি নৌকা আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হুজাইফা মাহমুদ ফাহাদকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের মামলা নং ০৪।

অভিযোগে বলা হয়, সরকার যেখানে কৃষককে অধিক পরিমাণে খাদ্য উৎপাদনের জন্য সার ও বীজে ভর্তুকি দিচ্ছে, সেখানে হুজাইফা মাহমুদ ফাহাদের মতো ডিলাররা সার পাচার করে কৃষকদের সর্বশান্ত করছে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে সার পাচারে দণ্ডিত হুজাইফা মাহমুদ ফাহাদকেই দেওয়া হয়েছে সারের ডিলারশিপ।

সার পাচারকারীকে সারের ডিলার নিয়োগ দেওয়ায় কৃষক সমাজ হতাশা ও আতঙ্কে ভুগছে। সার চোরাচালানে দণ্ডিত লোককে পুনরায় ইউনিয়ন ডিলারশিপ দিলে তিনি আবারও সার পাচারের সাথে জড়িয়ে পড়বেন বলে তা বাতিলের জন্য কৃষকদের পক্ষে দুজন ব্যক্তি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক বরাবরে পৃথক পৃথক অভিযোগ করেছেন। তারা হলেন উত্তর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের মিছবাহ উদ্দিন ও সাচনা বাজার ইউনিয়নের জিয়াউর রহমান।

উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলায় ছোট-বড় ১৪টি হাওরে ২৪ হাজারের বেশি কৃষক ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেন। এসব কৃষক রক্ত, ঘাম, শ্রম ঝরিয়ে বীজতলায় বীজ বপন করেন এবং পরবর্তীতে ধানের চারা বড় হলে তা জমিতে লাগিয়ে বোরো ফসল উৎপাদন করে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু সার ডিলার সঠিক মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি না করে অধিক মুনাফায় অবৈধভাবে পাচার করায় সময়মতো সার সংকট দেখা দিয়ে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা ও আতঙ্কে আছে কৃষক সমাজ। সার পাচারে অর্থদণ্ডপ্রাপ্ত হুজাইফার ডিলারশিপ বাতিলের জোর দাবি জানান সাধারণ কৃষকরা।

এ ব্যাপারে অভিযোগকারী মিছবাহ উদ্দিন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, ওই ইউনিয়নে যাকে ডিলারশিপ দেওয়া হয়েছে তিনি আগেও একবার ডিলারশিপ নিয়ে কৃষকদের মাঝে সার সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি না করে অধিক মুনাফার জন্য সার পাচারকালে প্রশাসনের হাতে ধরা পড়লে ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। সুতরাং তার ডিলারশিপ বাতিলের জন্য প্রশাসনের নিকট দাবি জানান তিনি।

এ ব্যাপারে হুজাইফা মাহমুদ ফাহাদের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় জেনে ব্যস্ত আছেন বলে ফোনের লাইন কেটে দেন।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, “আমি নতুন যোগদান করেছি, যে ঘটনার কথা বললেন তা আমার আসার আগের। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।”

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক ছুটিতে থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd