• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্টের নারী বিজয়ী দলকে সংবর্ধনা ৩৮ বিজিবি কটিয়াদী ও মনোহরদীতে আড়িয়ল খাঁ নদে অবৈধ জালের বাঁধ, হুমকিতে মৎস্য সম্পদ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় কসমেটিকস ও গরু আটক মিরসরাই পীর সৈয়দ আবুল ওলা (রহ.)-এর জীবন ও কর্ম আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন ডিমলার জলাশয়জুড়ে কচুরিপানার ফুল, প্রকৃতিতে নান্দনিক সৌন্দর্য পাঁচবিবিতে ক্রীড়া সংগঠক হাকিম মন্ডলকে সোনালী অতীত ক্লাবের সংবর্ধনা ডুমুরিয়ায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, মূলহোতার ৩ মাসের কারাদণ্ড

ডুমুরিয়ায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, মূলহোতার ৩ মাসের কারাদণ্ড

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

​
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও গোপনে বিক্রির অভিযোগে আনিসুর রহমান পলাশ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৬। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
​গত শনিবার (২৪ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ঘোড়ার মাংস প্রস্তুতকালে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত পলাশ কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমান মাহমুদের ছেলে।
​র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ও আশপাশের এলাকায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত এবং তা অন্যান্য পশুর মাংস হিসেবে সাধারণ মানুষের কাছে সরবরাহের অভিযোগ ছিল একটি অসাধু চক্রের বিরুদ্ধে। প্রায় দুই মাস ধরে চক্রটির কর্মকাণ্ড পর্যবেক্ষণের পর গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ উদ্দিন মোহাম্মদ জিহাদ।
​পরে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আটক পলাশকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানার আদালতে হাজির করা হয়। এ সময় অপরাধ স্বীকার ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
​র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ উদ্দিন মোহাম্মদ জিহাদ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রতারণামূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
​ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, অপরাধ স্বীকার এবং জব্দকৃত আলামতের ভিত্তিতে তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছে।
​দণ্ডপ্রাপ্ত পলাশকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd