• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্যের দাম লাগামহীন গণশুনানিতে অসহায়ত্বের কথা শুনে ৯ বছরের শিশুর ওপেন হার্ট সার্জারির দায়িত্ব নিল ময়মনসিংহ জেলা প্রশাসন ময়মনসিংহে পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিসি অ্যাওয়ার্ড প্রদান ওসি মোঃ মনজুর কাদের ভূঁইয়ার সাফল্য: ১০ মাসে সরাইলে ১১৫৮ আসামি গ্রেফতার নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে পৌরসভার নাগরিকরা কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় কসমেটিকস ও গরু আটক

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ও ঝাংগী সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস ও গরু আটক করেছে। বিজিবি জানায় ২৪ অক্টোবর শনিবার রাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর খারিজা জোংড়া বিওপি’র টহলদল সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ভিটা নামক স্থানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ৪৫৯ পিস পন্ডস ফেসওয়াস ও ১টি অটো ভ্যান আটক করে। এছাড়াও ২৫ অক্টোবর রোববার ভোরে ঝালংগী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝাকুয়ারবাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় গরু আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য- ৩,৮০,৫৭০/- টাকা।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। বিজিবি অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd