• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! কটিয়াদীতে ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ কবিতাঃ আমার রাজকন্যা প্রান্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ লবলো ও মেটার এআই-নির্ভর গ্রোসারি সেবা চালু: কৃত্রিম বুদ্ধিমত্তাই করবে মুদিপণ্য কেনাকাটা ২০ বছরেরও বেশি সময় পর জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ইউনিভার্সিটি অব উইনিপেগ নেত্রকোনার হাওরে ফসলহানির পর বিদ্যালয়ে ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবক

দোয়ারাবাজারে বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

নির্বাচন কমিশন কর্তৃক স্থানীয় সরকার নির্বাচন ঘোষণার পর কনকনে শীত উপেক্ষা করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় বাংলাবাজার ইউনিয়নবাসীর আয়োজনে দক্ষিণ কলাউরা পশ্চিমাড়াইয়ে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পরামর্শ সভাটি জনস্রোতে জনসভায় রূপ নেয় এবং সভাটি চলে রাত ১১টা পর্যন্ত।

স্থানীয় মুরুব্বি সায়েব আলীর সভাপতিত্বে ও নবীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের আস্থাভাজন বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল আজিজ।

সভায় আরও বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ, আলাল মিয়া, মো. হাবিব মিয়া, শাহজাহান মিয়া, ওয়াদুদ ইসলাম, সারু মিয়া, মো. হানিফ মিয়া, কামাল আহমেদ, বিল্লাল হোসেন, মো. নবীজুর রহমান, রুহুল আমীন, মণির আহমদ, হাফেজ মো. আব্দুল মোনাইম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল আজিজ প্রথমেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমি জিয়া পরিবারের একজন সৈনিক হিসেবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এই অবহেলিত বাংলাবাজার ইউনিয়নের ৩৮টি গ্রামের মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট, শিক্ষার প্রসারে, সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে নিজের অর্থায়নে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি।

তিনি বলেন, আমাদের সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের হাত ধরেই এই অবহেলিত জনপদ বাংলাবাজারের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, স্যানিটেশনসহ অবকাঠামো উন্নয়নে সিলেট বিভাগের মধ্যে একটি মডেল বাংলাবাজার ইউনিয়ন গড়ে তোলার জন্য তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। যদি এই ইউনিয়নের মানুষ তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তিনি ইউনিয়নবাসীর পরামর্শ অনুযায়ী কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে উপস্থিত হাজারো ভোটার তাকে হাত নেড়ে অকুণ্ঠ সমর্থন জানান। পরিশেষে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে স্থানীয় এক বাউল শিল্পী গান পরিবেশন করে উপস্থিত জনসাধারণকে আনন্দ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd