• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার আদায়ে ‘এমটিপিএ’-এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা জগন্নাথপুর -শিবগঞ্জ – বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), থাকবে সরকারি ছুটি স্হায়ী বহিষ্কার আদেশ বিশেষ ঘোষণা : স্থায়ী বহিষ্কার জনবল-ওষুধ সংকটে শেরপুর সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি মোস্তাফিজুর রহমান

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৯

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মোস্তফা মিয়া, নরসিংদী:

নরসিংদীর শিবপুর, মনোহরদী ও বেলাব থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, এস্কাফ সিরাপ ও নগদ টাকাসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৭ হাজার ৩০৪ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৮ বোতল এস্কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৬৬ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
শিবপুরে গ্রেপ্তার ৫, পলাতক ৫:
শিবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬ হাজার ৪০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৮ বোতল এস্কাফ সিরাপ ও নগদ ৪৩ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও ৫ জন পলাতক রয়েছে।
গ্রেপ্তাররা হলেন—আছমা বেগম (৩৫), মোঃ আমজাদ হোসেন মুন্সি (৫০), তানভীর মোল্লা (৩৬), শফিকুল ইসলাম দেওয়ান (৪২) ও মোহাম্মদ আলী (৬৫)। পলাতকরা হলেন—মজিবুল্লাহ (৩২), সুমন মিয়া (৩৫), লিমা (২৫), মাসুদ মিয়া (৪০) ও রাসেল (৩৫)।
মনোহরদীতে গ্রেপ্তার ১৬:
মনোহরদী থানা পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মাদক মামলায় ৯ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৩ জন রয়েছেন। অভিযানে ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বেলাবে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২:
বেলাব থানার বিন্নাবাইদ ও নারায়ণপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৫৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৮৯০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রাম থেকে ২৪ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে এবং নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দি গ্রাম থেকে ৫৪৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd