• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ সদস্যের কমিটি ঘোষণা — সভাপতি আল হেলাল, সম্পাদক কামরুল পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান

Reporter Name / ৯৯ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) জনাব মুহাম্মদ আব্দুল করিমের বদলিজনিত বিদায় ও নতুন টিআই (প্রশাসন) হিসেবে জনাব মোঃ জিয়াউদ্দীন খানের যোগদান উপলক্ষ্যে এক ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​আজ রোববার (০৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিদায় ও বরণ পর্বটি সুসম্পন্ন হয়।
​বিদায়ী অতিথি জনাব মুহাম্মদ আব্দুল করিম দীর্ঘ সময় ধরে অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নারায়ণগঞ্জের ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন। শিল্প ও বাণিজ্যিক সমৃদ্ধ এই নগরীর জটিল ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে তাঁর বলিষ্ঠ ভূমিকা জেলা পুলিশসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাঁর পরবর্তী কর্মস্থল নির্ধারণ করা হয়েছে গাজীপুর জেলা। বিদায় অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করা হয়।
​একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জনাব মোঃ জিয়াউদ্দীন খান। তিনি সুনামগঞ্জ জেলা থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলায় যোগদান করেছেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও তদারকিমুখী করার আশাবাদ ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় মুহূর্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং পরবর্তীতে পুলিশ সুপারের হাত থেকে বিদায়ী অতিথি ও নবযোগদানকৃত কর্মকর্তাকে শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd