• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাট জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ রেঞ্জার্স ইউনিটের সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ৪ ফার্মেসীকে জরিমানা সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব পরিষদের ক্রেস্ট প্রদান নিয়ামতপুরে পল্লী বিদ্যুৎতের সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ গ্রাহকের নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪ নিয়ামতপুরে এসআরবি’র অভিযানে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা (কাটাপুকুর) গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া চারজন ব্যক্তির মধ্যে দুজন হলেন উপজেলার দামপুরা (কাটাপুকুর) গ্রামের
মৃত রুপাই মুর্মুর ছেলে সুনীল মুর্মু (৪৫) ও মৃত মারাং মুর্মুর ছেলে শ্রী গোপাল মতি (৪০)। অপর দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হলাসপুর গ্রামের মৃত অনিল মাহালীর ছেলে গৌরাঙ্গ মাহালী(৪২) ও মৃত বিদেশী মাহালীর ছেলে শ্রী লিটন মাহালি(৩৫)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম
উপজেলার উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা (কাটাপুকুর) গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে চারজনকে জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন,
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd