• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার বেলাল হোসেন কানাডায় গত মাসে ৬৮,০০০ চাকরি হারিয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান কানাডার প্রতিবেদন হরিপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু, দাফনের অনুমতি দিল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ ​খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় পুলিশ সুপারের থানার পুলিশ সদস্যদের অপরাধ প্রতিরোধে বিশেষ নির্দেশনা দিলেন পুলিশ সুপার ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ মামলায় জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক এম বাদল খন্দকারের পিতা মরহুম এম নাজিম উদ্দীনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল বিশ্বনাথ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক আবুল কাশেম

ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে দুঃসাহসিক চুরি

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টায় হাসপাতাল ক্যাম্পাসের সুরক্ষিত এলাকার ভেতর থেকে উপ-সহকারী মেডিকেল অফিসার শাহিনা আক্তারের সরকারি কোয়ার্টারের তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে তার স্বামী ছাইদুর রহমান জানান।

শাহিনা আক্তার বিশেষ কাজে বৃহস্পতিবার ঢাকায় যান। তার স্বামী ছাইদুর রহমান নিজ ব্যবসায়িক কাজে দোকানে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে কোয়ার্টারে ফিরে এসে দেখতে পান ঘরের তালা ভাঙা এবং ঘরের ভেতরের জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে ছাইদুর রহমান ধামইরহাট থানা পুলিশকে খবর দিলে অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ বিষয়ে বিস্তারিত জানতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd