• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে মৎস্য খামারের পাহারাদারের লাশ উদ্ধার নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ মাদক-ইভটিজিংয়ে জিরো টলারেন্স- অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার ভারত কতটা নির্লজ্জ হলে অবৈধ সরকারকে আশ্রয় দেয়- খায়রুল কবির খোকন পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নীলফামারী জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত মানিকগঞ্জ আদালতে দাখিলকৃত সাজানো প্রত্যয়নপত্রের বিরুদ্ধে সিংগাইরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন চুরির ঘটনার মূল রহস্য উন্মোচন: আজমল হোসেন লিটনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ উল্লাপাড়া মডেল থানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম

নীলফামারী জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট ২০২৬) সকাল ৯টায় নীলফামারী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহসিন।
পরিদর্শনকালে পুলিশ সদস্যদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা যাচাই করা হয়। কিট সামগ্রীর মান ও ব্যবহারের ভিত্তিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জিএস মার্ক প্রদান করা হয়।
এ সময় যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদের সংশ্লিষ্ট অফিস থেকে প্রয়োজনীয় কিট সামগ্রী সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও ড্রেসরুলস যথাযথভাবে মেনে পোশাক পরিধানের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া নিয়মিত পিটি-প্যারেড ও খেলাধুলায় অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও কর্মস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।
তিনি বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুলিশ সদস্যের শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছন্নতা ও পেশাদার আচরণ জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি তুলে ধরে। তাই এসব বিষয়ে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।
কিট প্যারেডে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবি) জনাব জ্যোতির্ময় ঘোষ, সহকারী পুলিশ সুপার (প্রবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খান, আরআই, পুলিশ লাইন্স নীলফামারীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
নিয়মিত কিট প্যারেড ও পরিদর্শনের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd