• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ডেভিড-আব্দুল্লাহসহ ৬ আসামি গ্রেপ্তার, ককটেল হামলায় আহত ৪ পুলিশ সদস্য গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা, ২১ মেশিন ও ৪ নৌযান ধ্বংস ভারেল্লা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম বাহাদুর ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ পপি এনজিও’র আওতায় ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ টালিয়ামারা বাজারে আইনশৃঙ্খলা সভা: মাদক, চাঁদাবাজি ও জুয়া-ক্যাসিনো বন্ধে কঠোর হুঁশিয়ারি

ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ডেভিড-আব্দুল্লাহসহ ৬ আসামি গ্রেপ্তার, ককটেল হামলায় আহত ৪ পুলিশ সদস্য

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ ও মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অভিযান চলাকালে পুলিশের ওপর ককটেল নিক্ষেপে চার পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গুলিতে ডেভিডের ডান পায়ে আঘাত লাগে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফতুল্লা থানার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা গেলে একদল মাদক ব্যবসায়ী তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে এএসআই সাত্তার প্রাণরক্ষার্থে পালিয়ে যেতে সক্ষম হন। তবে কনস্টেবল আনোয়ার মোল্লাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও এসআরবি-১১-এর একাধিক দল আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় ২৫ নভেম্বর রাত আনুমানিক ২টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের নেতৃত্বে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিমপট্টি এলাকায় অভিযান চালিয়ে সামাদ ও হাসানকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত সামাদ ও হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাসলিমপট্টি এলাকার নুর হোসেনের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। এ সময় ডেভিড গ্রেপ্তার এড়াতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি মোকাবিলা ও আসামিকে গ্রেপ্তারে আত্মরক্ষার্থে ফতুল্লা থানার কনস্টেবল মোঃ পারভেজ শর্টগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডেভিডের ডান পায়ে আঘাত লাগে। ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হন। আহত ডেভিডকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম, তিনটি ধারালো দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরদিকে, এসআরবি-১১ নারায়ণগঞ্জ পৃথক অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: আব্দুল্লাহ (৩২), মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।

গ্রেপ্তার ছয় আসামির মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উদ্ধারকৃত আলামত: তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd