• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাসঙ্গিক কিছু কথা লোহাগাড়ায় চুরি আড়াল করতে অপহরণের নাটক, ভিকটিমসহ ৮ লাখ টাকার মালামাল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড

ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম ও সেবার মান তদারকি করেন।
পরিদর্শনকালে তিনি দপ্তরগুলোর নিয়মিত হাজিরা রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সেবাপ্রার্থী নাগরিকদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, সেবা পেতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং এ বিষয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা জানতে চান।
একই দিন ফুলপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd