• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সিংড়ায় জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ২ লালমনিরহাটে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বিদ্যমান স্কুল ফিডিং অব্যাহত রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক ‎সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন কবিতাঃ বেকারত্বের যন্ত্রণা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় প্রাচীন পাথরের বাটি উপহার দিলেন শিক্ষার্থী চৈতি

ফুলবাড়ীর সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ নিলাম না দেওয়ায় ভবনের জানালা-দরজাসহ অন্যান্য মালামাল একের পর এক চুরি হয়ে যাচ্ছে। দেখার কেউ নেই।

সরকার ইতিপূর্বে ফুলবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসের পরিত্যক্ত জায়গায় নতুন ভবন নির্মাণ করার পর পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করে। নির্মাণকৃত নতুন ভবন গত কয়েক বছর আগে উদ্বোধন হওয়ার পর সেখানে এখন সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম পরিচালনা হচ্ছে। পুরাতন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

ভবনের জানালা-দরজা ও অন্যান্য আসবাবপত্র রক্ষণাবেক্ষণের অভাবে দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে। ভবনটি নিলাম দিলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হতো। কিন্তু দিনাজপুর গণপূর্ত বিভাগ কেন এই পরিত্যক্ত ভবনটি নিলাম দিচ্ছে না। আসলে কি দিনাজপুর গণপূর্ত বিভাগের নজরে নেই? যদি নজরে থাকে তাহলে কেন সেই ভবনটি নিলাম না দিয়ে ফেলে রেখেছেন। কিছু অসৎ ব্যক্তিরা এই ভবনটির দেওয়াল ভেঙে ব্যবহার করছে।

এ ব্যাপারে স্থানীয় সুধীজন জরুরি ভিত্তিতে ভবনটির নিলামের জন্য দিনাজপুর গণপূর্ত বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd