• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এসপি বেলাল হোসেনের দ্রুত আরোগ্য কামনায় রাণীশংকৈল থানা পুলিশের দোয়া মাহফিল শান্ত খুলনা নগরী এখন অশান্ত, মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে বাড়ছে হত্যাকাণ্ড ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর রংপুর বিভাগের সেরা নির্বাচিত, ঢাকায় যাচ্ছে বিভাগীয় চ্যাম্পিয়ন In Memoriam Kazi Mohammed Sherif Saheb আটপাড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন ও জনকল্যাণমূলক সহায়তা প্রদান পুরান ঢাকার লেখিকা মারিয়াম রামলা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন কবিতাঃ স্বপ্ন মেদিনীর খোঁজে ​দল পুনর্গঠনে বড় পদক্ষেপ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম তুরাগ তীরে জিমপির সাঁড়াশি অভিযান: মাদক বিক্রেতাসহ আটক ২৯ ​

বিয়ে নয়, মেয়েদের শিক্ষায় জীবন উৎসর্গ: গোপালগঞ্জের রেখা রানী ওঝার অনন্য দৃষ্টান্ত

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

লুৎফর সিকদার, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ার বুরুয়া গ্রামের রেখা রানী ওঝা। জীবনে বিয়ে করেননি। সরকারি হাসপাতালের নার্স হিসেবে চাকরি করে অবসরের পর নিজের সারাজীবনের সঞ্চয় দিয়ে প্রতিষ্ঠা করেছেন রেখা রানী ওঝা বালিকা বিদ্যালয়।

দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশোনার সুযোগ করে দিতে তিনি শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, দূর-দূরান্তের ছাত্রীদের জন্য তৈরি করেছেন হোস্টেলও। একসময় বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী সংগ্রহ করেছেন তিনি।

১৯৪৮ সালে জন্ম নেওয়া রেখা রানী ছোটবেলায় নানা বাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যান। ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগ দেন এবং ২০১ সালে অবসর গ্রহণ করেন।

নিজের জীবন ও সঞ্চয় দিয়ে মেয়েদের শিক্ষার জন্য কাজ করা এই নারী এখন নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অর্থসংকটে স্কুল চালানোও কঠিন হয়ে পড়েছে। শিক্ষকদের বেতন দিতে না পারায় অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন।

তবুও থেমে নেই রেখা রানী। তাঁর লক্ষ্য একটাই- দরিদ্র পরিবারের মেয়েরা যেন বাল্যবিয়ের শিকার না হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd