• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাঁচবিবিতে স্কুল ছাত্রী পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সিংগাইরে পরিবেশ দূষণ, লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর দণ্ড ডোমারে ইয়াবা-গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন নেত্রকোনা সীমান্তে টিকে থাকার লড়াই: পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে পানি ও খাদ্য সংকট দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনী প্রস্তুতি জোরদারের আহ্বান জেলা প্রশাসকের

ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদককে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষ ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়িক পাওনা টাকা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. নেয়ামুল হোসেনকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. নেয়ামুল হোসেন গত সাত বছর ধরে মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষের সাথে জড়িত। ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে আফিফা এগ্রোর স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম রিপনের সাথে তার ব্যবসায়িক লেনদেন হয়।

অভিযোগকারীর দাবি অনুযায়ী, ২০২৪ সাল থেকে নগদ ও বাকিতে মাছ চাষের বিভিন্ন পণ্য লেনদেনের জেরে বর্তমানে ১,৩১,০০০ টাকা এবং নগদ ধার হিসেবে আরও ১,০০,০০০ টাকা সহ মোট ২,৩১,০০০ টাকা পাওনা রয়েছে।

তিনি জানান, গত তিন মাস ধরে পাওনা টাকা চাইতে গেলে টালবাহানা করা হয়। গত ২৩.১০.২০২৬ তারিখে মুহুরী প্রজেক্ট বাজারে তার অফিসে গিয়ে টাকা চাইলে তাকে উত্তেজিত হয়ে গালাগাল ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তিনি জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন এবং ২৪.১০.২০২৬ তারিখে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

দৈনিক বাংলার আকাশ পরিবার এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd