• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় একদিনে ৭ স্থানে গুলি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীন নগরবাসী সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ কটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, অসহায়দের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ খুলনায় ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের স্টাডি ট্যুর পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ : মহাসড়ক অবরোধ করে আন্দোলন বাড়ছে মর্টগেজ বকেয়া, চাপে কানাডার পরিবারগুলো রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫

ভাঙ্গুড়ার ক্ষুদে শিক্ষার্থী মারজিয়ার একাধিক সাফল্য, তিন বিভাগে অর্জন পুরস্কার

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় একাধিক সাফল্য অর্জন করেছে ক্ষুদে শিক্ষার্থী সাইয়েদা তুত তাইয়্যেবা মারজিয়া। প্রতিযোগিতায় একক অভিনয়ে প্রথম, কবিতা আবৃত্তিতে দ্বিতীয় এবং নৃত্যে তৃতীয় স্থান অর্জন করেছে সে।

সোমবার (২৩ নভেম্বর) ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মারজিয়া ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ভাঙ্গুড়া পৌর শহরের উপজেলা পাড়ার বাসিন্দা মো. বকুল সরকার ও মোছা. তাসলিমা খাতুনের মেয়ে।

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে মারজিয়ার। পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে সে। এবারের প্রতিযোগিতায় তিনটি বিভাগে পুরস্কার অর্জন করায় তার বিদ্যালয়, পরিবার ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

মারজিয়ার এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বলেন, ‘মারজিয়ার এই অসাধারণ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তার মেধা, আত্মবিশ্বাস ও উপস্থাপনার দক্ষতা প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।’

উল্লেখ্য, এর আগে গত ৬ অক্টোবর পাবনা জেলা প্রশাসন আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এ প্রাথমিক পর্যায়ের একক অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করেছিল মারজিয়া।

পরিবার ও বিদ্যালয়ের প্রত্যাশা, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এই ক্ষুদে প্রতিভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd