• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

রুহুল আমিন রুকু, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভওয়েল জব্দ করা হয়েছে। ভারত থেকে সীমান্ত পথে পাচার করে এনে ঢাকার উদ্দেশ্য এসব তেল নিয়ে যাওয়া হচ্ছিলো।

শনিবার (২১ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করেন পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও অফিসার ইনচার্জ এম আর সাঈদ।

পুলিশ জানায়, শনিবার রাতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুটপেট্রোল পরিচালনা কালে কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির নসিমনকে থামার সংকেত দিলে এটি দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরে এই বস্তা গুলো থেকে বিপুল সংখ্যক ভারতীয় অলিভ ওয়েল উদ্ধার করা হয়। এসব অলিভওয়েলের সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, চোরাকারবারে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য উদঘাটন ও জব্দকৃত মালামালের সঠিক মালিকানা নির্ধারণ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডিমূলে জব্দকৃত মালামাল উদ্ধারপূর্বক জমা রাখা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুটপেট্রোল পরিচালিত হচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, জুয়া ও চোরাচালানরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd