• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ সুস্থ্য ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই-রোকন উদ্দিন বাবুল এমপি বুড়িমারী স্থল বন্দরে পরিবেশগত প্রভাব নিরুপনে জনমত যাচাই সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ইএসডিও ও সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর মাদকের বড় চালান উদ্ধারে ডিবির সাফল্য, ঠাকুরগাঁওয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ পাটগ্রামে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের সাথে ইউএনও এর মতবিনিময় দাকোপে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি আটক

যশোরে এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:
আজ ওরা কিশোর বাংলার শিক্ষার্থী
বঙ্গ এরাই গড়বেন স্মার্ট সবুজ ও প্রীতি
ইতিহাসের পাতায় ওদের নাম সু সন্তান কৃতি।
যশোরে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় যশোর সদরের কাজী শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘আপন ঠিকানা’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠন আপন ঠিকানার সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী তানভীর রায়হান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল আলীম, অভিভাবক সদস্য আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান এবং আপন ঠিকানার ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান মুকুল।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহিত করতে আপন ঠিকানার এ উদ্যোগকে স্বাগত জানান।
আপন ঠিকানার সভাপতি তানভীর রায়হান তুহিন বলেন, ‘আজকের এই তরুণ মেধাবীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শুধু প্রাতিষ্ঠানিক ফলাফলে সীমাবদ্ধ না থেকে সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশের সেবায় শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd