• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন বিশ্বনাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন লালমনিরহাটে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ খুলনায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পাপিয়া আক্তার আলো (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহেরপাথর গ্রামে কটিয়াদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পাপিয়া আক্তার আলো ওই গ্রামের মাদক ব্যবসায়ী লিটন মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্বামীর সাথে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লিটনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের আলমারি থেকে ৯২০ পিস ইয়াবা ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ১৪ অক্টোবর বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd