• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানুর অভিনন্দন টঙ্গীতে ৪০৭ পিস ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন বেগম গ্রেপ্তার চিলাহাটিতে মাদক বিক্রির সময় গ্রাম পুলিশের হাতে ১ মাদক কারবারি আটক একটি সাইকেল, এক তরুণের স্বপ্ন এবং বাংলাদেশের পথে ৬৪ জেলার গল্প ​খুলনায় বাসা থেকে ৩ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক-৩ কাশিমনগরে হারুন মিয়ার উদ্যোগে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নেত্রকোণায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন অটোরিকশাচালক রুমন হত্যা: তিন আসামি গ্রেপ্তার, আঁখক্ষেত থেকে মরদেহ উদ্ধার সিংড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে দিল প্রশাসন ডিমলায় স্টিল ব্রিজে ভয়ংকর গর্ত, ঝুঁকিতে হাজারো মানুষ, বিপদের মাঝে ও যাতায়াত

যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি।
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি উপজেলার বিভিন্ন এলাকায় যুব উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। পরে ২০২২ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয় থেকে নিবন্ধন লাভ করে সংগঠনটি।
প্রতিষ্ঠার শুরু থেকেই বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি। গরু মোটাতাজাকরণ, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, সেলাই, নকশিকাঁথা তৈরি কুটির শিল্প ও কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন দিবস পালন, দুর্যোগকালে সহায়তা, ঈদ উপহার ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।
সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি হারাধন সূত্রধর বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও কর্মমুখী প্রশিক্ষণ ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে।”
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা বলেন, যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ এলাকার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে সহায়ক। ভবিষ্যতেও সংগঠনটির উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাদের।
সমিতির সংশ্লিষ্টরা জানান, উপজেলা ও জেলা যুব উন্নয়ন কার্যালয়ের আর্থিক ও সার্বিক সহযোগিতা পাওয়া গেলে প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। এতে পূর্বধলার আরও বেশি যুবক-যুবতী দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন।
স্থানীয়দের মতে, যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করার পাশাপাশি সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তা কার্যক্রমে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd