• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলার গয়াবাড়িতে মাদক ও জুয়া নির্মূলে ১১ সদস্যের কমিটি গঠন পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিএসএফকে লাঠিসোটা নিয়ে ধাওয়া স্থানীয়দের, পাল্টা বোমা নিক্ষেপের অভিযোগ পাঁচবিবি সীমান্তে মাদক সহ আটক-২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডুমুরিয়ার রংপুরে যাত্রা পালা “অভাগীর কান্না” অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম সিংগাইরে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে আয়োজকদের সংবাদ সম্মেলন ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, নগদ টাকা ও মোবাইল উদ্ধার পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডুমুরিয়ার রংপুরে যাত্রা পালা “অভাগীর কান্না” অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

মো. আল মাহফুজ শাওন, খুলনা:

খুলনার ডুমুরিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা ও ঐতিহ্যবাহী যাত্রা পালা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টায় উপজেলার রংপুর কালীবাটী ইউনাইটেড ক্লাবের উদ্যোগে রংপুর এলাকা এক মিলনমেলায় পরিণত হয়। হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে মঞ্চস্থ হয় জনপ্রিয় সামাজিক যাত্রা পালা “অভাগীর কান্না”।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রংপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাবু চিত্তরঞ্জন জোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণী সমাজসেবক, খুলনা মফস্বল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, পাওয়ার-সোর্স ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী (সিইও) প্রকৌশলী চন্দন সিনহা।

আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বাবু সন্দীপ চ্যাটার্জি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাস্টার আইয়ুব আহমেদ, রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালাম, সদস্য সচিব মোঃ খোকন তালুকদার, রংপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মৃত্যুঞ্জয় মল্লিক লাভলু, রঘুনাথপুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা এফ এম সোহাগ, পূজা উদযাপন ফ্রন্ট রঘুনাথপুর ইউনিয়নের আহ্বায়ক গোপাল চন্দ্র মন্ডল, খুলনা মফস্বল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া তুহিন, সহ-সম্পাদক সাব্বির, সাংবাদিক আকবর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এই আয়োজন দর্শকদের মাঝে গভীর আবেগ ও আনন্দের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd