• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সিংড়ায় জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ২ লালমনিরহাটে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বিদ্যমান স্কুল ফিডিং অব্যাহত রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক ‎সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন কবিতাঃ বেকারত্বের যন্ত্রণা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় প্রাচীন পাথরের বাটি উপহার দিলেন শিক্ষার্থী চৈতি

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে।
বুধবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপি হতে ০১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮০/২-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামস্থ ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Kuf Relief সিরাপ মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd