• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাসঙ্গিক কিছু কথা

শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলায় দুই বছর বয়সী শিশুসন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হয়েছেন ১৯ বছর বয়সী এক গৃহবধূ। স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্য ও অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার চার দিন পেরিয়ে গেলেও মা ও শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের খোঁজ না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
নিখোঁজ গৃহবধূর নাম মোছা. জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে নিখোঁজ হয়েছে দুই বছর বয়সী মেয়ে মোছা. ফারহানা আক্তার, ডাকনাম ইভা মনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে স্বামীর সঙ্গে রাগারাগি ও অভিমান করে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন জান্নাতুল ফেরদৌস। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা ও শিশুর কোনো সন্ধান পাননি।
পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না। ফলে তাঁর সঙ্গে যোগাযোগেরও কোনো সুযোগ নেই। চার দিন ধরে তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৮০, তারিখ ২ নভেম্বর ২০২৬।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ জান্নাতুল ফেরদৌসের উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি। তাঁর গায়ের রং শ্যামলা, চুল লম্বা এবং ওজন প্রায় ৪৫ কেজি। তাঁর বাবার নাম মো. নজরুল ইসলাম এবং মায়ের নাম মোছা. জোহরা বেগম।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি নিখোঁজ মা ও শিশুর সন্ধান পেলে অথবা তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য। একই সঙ্গে মা ও শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
যোগাযোগ:
মো. নজরুল ইসলাম
ডালিয়া, ডিমলা, নীলফামারী
মোবাইল: ০১৭৭৪-১৫৭০৫১, ০১৯৫৩৬৩৯৪০২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd