• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ, দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত মায়ানমার সীমান্তে গ্রিন হিলের কর্মকর্তাদের মানবিক সেবায় বাঁচলেন প্রসূতি মা ও নবজাতক জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ গোয়াইনঘাটে দুর্ভোগ ঘোচাতে কাপনা খালে বাঁশের সেতু বানাচ্ছে গ্রামবাসী ফুলবাড়ীর সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি ইদ্রিস আলী, প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায় খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে যুবক আটক লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার শেরপুরে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক, একটিতে শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ

শেরপুরে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক, একটিতে শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শেরপুর সদর উপজেলার চরশেরপুর নয়াপাড়া ও নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। তিনি বিদ্যালয় দুটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার মাত্র ২০ শতাংশ দেখে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সম্পৃক্ত করাসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ দেন তিনি।
অন্যদিকে, চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দুর্বলতা চিহ্নিত করেন। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। ওই দিন বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ।
পরিদর্শনের একপর্যায়ে চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন পিতৃহীন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ান জেলা প্রশাসক। তাদের সহায়তায় চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে কেনার ব্যবস্থা করে সেগুলো পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন।
জেলা প্রশাসক বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ সৃষ্টি করতে জেলা প্রশাসন, শেরপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশ উন্নয়নে এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান উন্নয়ন এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে শেরপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠায় জেলা প্রশাসনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd