• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি লালমনিরহাট জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ রেঞ্জার্স ইউনিটের সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ৪ ফার্মেসীকে জরিমানা

শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
দুর্যোগের ঝুঁকি হ্রাস, পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতি এবং সময়োপযোগী মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শেরপুরে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর ২০২৬) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা।
কর্মশালায় ‘প্রটোকলস অ্যান্ড ট্রিগার-বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (প্রতিষ্ঠা)’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অংশীজনদের অবহিত করা হয়।
এ সময় দুর্যোগের পূর্বাভাসের ভিত্তিতে আগাম প্রস্তুতি গ্রহণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও ঝুঁকি হ্রাস এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কার্যকর আগাম প্রস্তুতি ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd