• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা : রাত জাগা পাখি রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন, জিসা ট্রেডার্স বাদ পড়ায় অসন্তোষ বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার বেলাল হোসেন কানাডায় গত মাসে ৬৮,০০০ চাকরি হারিয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান কানাডার প্রতিবেদন হরিপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু, দাফনের অনুমতি দিল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ ​খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় পুলিশ সুপারের থানার পুলিশ সদস্যদের অপরাধ প্রতিরোধে বিশেষ নির্দেশনা দিলেন পুলিশ সুপার

শেরপুরে ‘ফুড ফর প্লাস্টিক’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে শেরপুরে অংশীজনদের অংশগ্রহণে ‘ফুড ফর প্লাস্টিক’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
সভায় প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সভায় প্লাস্টিক দূষণ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd